“কমিটির সদস্য বা অন্য কারো সুপারিশ লিখিত হলে ফাইলে থাকবে, কিন্তু তা মেধাক্রম বা অগ্রাধিকারের ক্রম বদলাবে না।”
স্বচ্ছ ভর্তি হলে অভিভাবকের আস্থাও বাড়ে।
স্কুল · মাদরাসা · কোচিং · নীতিমালা ও SOP
তাহলে শুরু করুন লিখিত ব্যবস্থা দিয়ে। এই নীতিমালায় প্রতিটি কাজের নিয়ম লেখা আছে: কে করবেন, কখন করবেন, কোন ফরমে করবেন। ১৬টি অধ্যায়, ৬৮টি SOP আর ১০০টি রেডি ফরম, এডিটযোগ্য Word ফাইলে। প্রতিষ্ঠানের নাম বসিয়ে আজ থেকেই চালু করা যায়।
বইটি সংগ্রহ বা ডাউনলোড করতে যোগাযোগ করুন: 01321990066 (WhatsApp)
এই পেজে আপনার পথ
প্রথম দুটি ধাপ পুরো ফ্রি। এগুলো করলেই বুঝে যাবেন বইটা আপনার কাজে লাগবে কি না। দরকার মনে হলে তবেই পরের ধাপে যাবেন।
১০টি প্রশ্নে দেখে নিন আপনার প্রতিষ্ঠান কোথায় দুর্বল।
ফ্রি · ২ মিনিট ধাপ ২ · জানুনফরম পূরণ করলেই পুরো বই, ৫৪০ পৃষ্ঠা, এই পেজেই পড়তে পারবেন।
ফ্রি · ফরম পূরণ করে ধাপ ৩ · চালু করুনশুধু PDF ৳৪৯৯। পূর্ণ বান্ডেল (PDF, Word, ফরম আর তিনটি বোনাস) অফারে ৳৭৯৯। বিকাশ বা নগদে।
বান্ডেলওয়েবসাইট ও ব্র্যান্ড (AIC), সিসি ক্যামেরা ও হাজিরা মেশিন (আবরার বাজার), লাইব্রেরির বই (বই ভুবন)।
প্রথম কল ও অডিট ফ্রিসমস্যাটা কোথায়
দুটির বেশি মিলে গেলে সমস্যাটা মানুষের নয়। প্রতিষ্ঠান এখনো লিখিত ব্যবস্থার বদলে কয়েকজন মানুষের স্মৃতির ওপর চলছে।
নিয়ম লেখা নেই, তাই প্রতিটি সিদ্ধান্তে নতুন করে তর্ক হয়।
পরিদর্শনের আগের রাতে পুরো অফিস নথি খুঁজে বেড়ায়।
একজন চলে গেলে তাঁর কাজ কীভাবে হতো, তা আর কেউ জানে না।
ফি, শৃঙ্খলা আর অভিযোগের ব্যাপারে নিয়ম একেক সময় একেক রকম।
এর মূলে একটাই কারণ: নিয়ম মানুষের মাথায় থাকে, কাগজে থাকে না। মানুষ বদলালে নিয়মও বদলে যায়। নীতিমালা সেই নিয়মগুলো কাগজে তুলে আনে, প্রতিটির একটা কোড, একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আর একটা ফরমসহ।
ধাপ ১ · ফ্রি
শেষে দেখবেন ১০০-তে আপনার স্কোর, আর কোন তিনটি জায়গা থেকে শুরু করলে সবচেয়ে বেশি লাভ। এটা নিজেকে যাচাই করার একটা সহজ উপায়, কোনো সার্টিফিকেট নয়। আপনার উত্তর এই পেজের বাইরে কোথাও যায় না।
বইয়ের ভেতরে
এটা তত্ত্বের বই নয়। প্রতিটি অধ্যায়ের গঠন একই রকম, তাই একবার একটা অধ্যায় পড়লেই বাকিগুলোতে কোথায় কী আছে বুঝে যাবেন।
প্রতিষ্ঠান পরিচালনার ফ্রেমওয়ার্ক
বইয়ের প্রতিটি অধ্যায় একই ছয়টি স্তম্ভ ধরে লেখা। আর প্রতিটি প্রতিষ্ঠান উন্নতির পাঁচটি ধাপের কোনো একটিতে থাকে। এটা আন্তর্জাতিক মান-ব্যবস্থাপনার পরিচিত নীতি অনুসরণ করে: পরিকল্পনা, বাস্তবায়ন, যাচাই আর উন্নতি। পূর্ণ বইয়ের সাথে পুরো ফ্রেমওয়ার্ক আর স্ব-মূল্যায়নের শিট ফ্রি দেওয়া হয়।
কী করা যাবে, কী যাবে না। কোডসহ লিখিত বিধান।
কে করবেন, কে অনুমোদন দেবেন, কাকে জানাতে হবে।
কাজটা ধাপে ধাপে কীভাবে হবে, প্রতিবার একইভাবে।
ফরম, রেজিস্টার আর রেজুলেশন। যা লেখা নেই, তা হয়নি।
কেমন করছি, সংখ্যা দিয়ে। লক্ষ্যমান আর সতর্কসীমাসহ।
ঝুঁকি চেনা, অডিট করা, আর ভুল থেকে সংশোধন।
বই থেকে, হুবহু
প্রতিটি নিয়মের পেছনে এমন কোনো ঘটনা আছে, যা কোনো না কোনো প্রতিষ্ঠানে সত্যিই ঘটেছে। লেখার ধরনটা যাচাই করে নিন।
“কমিটির সদস্য বা অন্য কারো সুপারিশ লিখিত হলে ফাইলে থাকবে, কিন্তু তা মেধাক্রম বা অগ্রাধিকারের ক্রম বদলাবে না।”
স্বচ্ছ ভর্তি হলে অভিভাবকের আস্থাও বাড়ে।
“বাতিল রসিদের সব কপি মুড়িতে রেখে আড়াআড়ি ‘বাতিল’ লিখে স্বাক্ষর করতে হবে; ছিঁড়ে ফেলা যাবে না।”
সিরিয়াল নম্বরে একটা ফাঁক থাকলেই প্রশ্ন ওঠে।
“যাকাত, লিল্লাহ বোর্ডিং বা ফি মওকুফের সুবিধাভোগী শিক্ষার্থীর নাম নোটিশবোর্ড, মাহফিল, দাতা-সভা বা সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না।”
সাহায্যের সাথে সম্মানও দিতে হয়।
ফ্রি · পড়ুন ও বুঝুন
লিখিত নীতিমালা কেন দরকার আর কীভাবে শুরু করবেন, তা সহজ ভাষায় বোঝানো ফ্রি লেখা। আগে গাইডটি পড়ুন, তারপর INSTITUTE FOCUS সিরিজ দিন ধরে ধরে; প্রতিটি দিনের শেষে প্রতিষ্ঠানে করার মতো একটি ছোট কাজ থাকে।
এখান থেকে শুরুলিখিত নীতিমালা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কেন আটকে যায়, আর ৩০ দিনে কীভাবে শুরু করবেনঅলিখিত নিয়মে প্রতিটি সিদ্ধান্ত ব্যক্তির ওপর নির্ভর করে। কোন লক্ষণে বুঝবেন লিখিত নীতিমালার সময় হয়েছে, পূর্ণাঙ্গ ব্যবস্থায় কী থাকে, আর ৩০ দিনে কীভাবে শুরু করবেন।
In EnglishWhy Schools and Madrasas Stall Without Written Policies, and a 30-Day Way to Fix It২টি পর্ব প্রকাশিত
দিন ১: The Power of Written Rulesলিখিত নিয়মের শক্তিপ্রধান না থাকলে প্রতিষ্ঠান থেমে যায় কেন? কারণ নিয়মগুলো থাকে একজনের মাথায়, কাগজে নয়। INSTITUTE FOCUS-এর প্রথম দিনে দেখুন লিখিত নিয়মের শক্তি, আর ২৫ মিনিটের প্রথম কাজ।
নতুনদিন ২: Identity Before Rulesপরিচয় আগে, নিয়ম পরেনিয়ম বলে কীভাবে চলবেন; পরিচয় বলে কেন, আর কোন দিকে। INSTITUTE MANUAL POLICY-এর দ্বিতীয় দিনে দেখুন, লিখিত ভিশন, মিশন ও মূল্যবোধ কীভাবে প্রতিষ্ঠানকে একই পথে রাখে, আর আজ ৩০ মিনিটে কীভাবে শুরু করবেন।সিরিজটি চলছে; নতুন পর্ব প্রকাশ হলে এখানে নিজে থেকেই যোগ হবে। ব্লগে সব পর্ব
ধাপ ২ · ফ্রি · অনলাইনে পড়ুন
ভূমিকা, ১৬টি অধ্যায় আর পরিশিষ্ট মিলে ৫৪০ পৃষ্ঠার পুরো বই। প্রতিটি বিধান, SOP, RACI, KPI আর ১০০টি ফরম, সব এখানেই পড়া যাবে। শুধু ছোট একটা ফরম পূরণ করুন। অনলাইনে পড়া যাবে, ডাউনলোড বা প্রিন্ট করা যাবে না। প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য PDF আর এডিটযোগ্য Word ফাইল পাবেন পূর্ণ প্যাকেজে।
পরের পাতা আর পুরো অধ্যায় পড়তে দুটি পথ:
ফ্রি সংস্করণ শুধু অনলাইনে পড়ার জন্য, ডাউনলোড বা প্রিন্ট করা যাবে না।
ভূমিকা · Front matter
বইটা কীভাবে পড়বেন আর প্রতিষ্ঠানে কীভাবে চালু করবেন, কোড ব্যবস্থা, হলুদ বন্ধনীর ঘর কীভাবে পূরণ করবেন, আর লেখকের পরিচিতি।
অধ্যায় ০১ · Institutional Identity, Vision, Mission, Goals & Values
দেয়ালে টাঙানো মূল্যবোধ নয় — ক্লাসরুম, অফিস আর ছাত্রাবাসে প্রতিদিন যা দেখা যায়, সেটাই আবরার একাডেমির আসল পরিচয়।
এই অধ্যায় আবরার একাডেমির পরিচয়, ভিশন, মিশন ও মূল্যবোধের প্রস্তাবিত খসড়া দেয় এবং সেগুলো কমিটিতে গ্রহণ, প্রতিদিনের আচরণে রূপান্তর ও মাপার নিয়ম ঠিক করে। পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা থেকে বার্ষিক কর্মপরিকল্পনা পর্যন্ত একটি চক্র এবং সাংগঠনিক কাঠামোও এখানে নির্ধারিত। বাকি ১৫টি অধ্যায়ের প্রতিটি বিধান এই অধ্যায়ের কোনো না কোনো লক্ষ্য বা মূল্যবোধের সঙ্গে যুক্ত।
ID-১.১প্রতিষ্ঠানের মৌলিক তথ্য ID-F০১ (প্রতিষ্ঠান পরিচিতি তথ্যপত্র)-এ সংরক্ষিত থাকবে। উপপ্রধান (প্রশাসন) প্রতি শিক্ষাবর্ষের শুরুতে এবং কোনো তথ্য বদলালে [নির্ধারিত দিন]-এর মধ্যে তা হালনাগাদ করবেন; [প্রধান] স্বাক্ষর করে অনুমোদন দেবেন।ID-২.১ভিশন, মিশন ও দর্শন কেবল পরিচালনা কমিটির রেজুলেশনে গৃহীত বা সংশোধিত হবে। প্রস্তাব কমিটিতে ওঠার আগে ID-SOP-০৩ অনুযায়ী ID-F০২ ফরমে শিক্ষক, কর্মী, অভিভাবক ও বড় শ্রেণির শিক্ষার্থীদের মতামত নিতে হবে।ID-৩.১গৃহীত প্রতিটি মূল্যবোধের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মী — তিন শ্রেণির অন্তত দুটি করে আচরণিক সূচক লিখিত থাকবে এবং তা শিক্ষক-কর্মীর আচরণবিধি (HR-F০৬) ও শিক্ষার্থী আচরণবিধির (অধ্যায় ১২) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।ID-৪.১প্রতিষ্ঠানের একটি অনুমোদিত পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা থাকবে, যা ID-SOP-০১ অনুযায়ী প্রণীত হবে। প্রথম পরিকল্পনা এই নীতিমালা গ্রহণের [নির্ধারিত দিন]-এর মধ্যে কমিটিতে উপস্থাপন করতে হবে।অধ্যায় ০২ · Governance & Managing Committee
কমিটি দিক ঠিক করে, প্রধান পথ চালান — আর প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে একটি স্বাক্ষরিত কার্যবিবরণী।
কমিটি কীভাবে গঠিত হবে, কোন সিদ্ধান্ত কে নেবেন, কত টাকা পর্যন্ত কে অনুমোদন দিতে পারবেন এবং সিদ্ধান্তের প্রমাণ কোথায় থাকবে — এই অধ্যায় তা নির্ধারণ করে। এর কেন্দ্রে GV-T০১ অনুমোদনসীমা তফসিল, যা পুরো ম্যানুয়ালের প্রতিটি [অনুমোদনসীমা-n]-এর একমাত্র উৎস।
GV-১.১কমিটির গঠন, সদস্যসংখ্যা, সদস্য শ্রেণি (যেমন প্রতিষ্ঠাতা, দাতা, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য), নির্বাচন বা মনোনয়নের পদ্ধতি, মেয়াদ এবং সদস্যপদের অযোগ্যতা প্রযোজ্য বোর্ড প্রবিধান অথবা প্রতিষ্ঠানের গঠনতন্ত্র/ট্রাস্ট দলিল অনুযায়ী হবে। বর্তমান কমিটি অনুমোদনের পত্র বা রেজুলেশনের কপি সদস্য-সচিব কমিটি ফাইলের প্রথম পাতায় রাখবেন।GV-২.১নিচের বিষয়গুলো সংরক্ষিত — কেবল পূর্ণ কমিটির কোরামপূর্ণ সভায় সিদ্ধান্ত হবে; কাউকে অর্পণ করা যাবে না এবং সার্কুলেশন রেজুলেশনেও নেওয়া যাবে না (ব্যতিক্রম কেবল GV-৩.৭-এ উল্লিখিত):GV-৩.১কমিটি প্রস্তাবিতভাবে প্রতি দুই মাসে অন্তত একটি সাধারণ সভা করবে, এবং বাজেট অনুমোদন ও নিরীক্ষা প্রতিবেদন গ্রহণের জন্য প্রয়োজনে অতিরিক্ত সভা। বছরের প্রথম সভায় পুরো বছরের সম্ভাব্য সভার তারিখ ও প্রধান আলোচ্যসূচি নিয়ে একটি সভা-পঞ্জি অনুমোদিত হবে, যাতে রমজান, বোর্ড পরীক্ষা, ভর্তি মৌসুম ও বার্ষিক জলসার ব্যস্ত সময় এড়ানো যায়। প্রবিধানে ন্যূনতম সভার সংখ্যা নির্ধারিত থাকলে তার চেয়ে কম সভা হবে না।GV-৪.১প্রতিষ্ঠানের সব অনুমোদনসীমার অঙ্ক কেবল GV-T০১-এ নির্ধারিত হবে। কোনো অফিস আদেশ, মৌখিক সম্মতি বা অন্য অধ্যায়ের বিধান দিয়ে সীমা বদলানো যাবে না। যে সিদ্ধান্ত তফসিলে নেই, তা পূর্ণ কমিটির — যতক্ষণ না তফসিল সংশোধন করে তা যুক্ত করা হয়।অধ্যায় ০৩ · Head, Deputies & Institutional Leadership
প্রধান ছুটিতে গেলেও প্রতিষ্ঠান থামে না — কারণ কে দায়িত্বে, কতটুকু ক্ষমতা নিয়ে, তা আগে থেকেই লেখা থাকে।
[প্রধান] ও উপপ্রধানরা কোন কাজের জন্য দায়ী, কোন সিদ্ধান্ত একা নিতে পারেন আর কোনটি পারেন না, প্রতি মাসে কমিটিকে কী জানাবেন এবং [প্রধান]-এর অনুপস্থিতিতে কে কতটুকু ক্ষমতা নিয়ে দায়িত্ব চালাবেন — এ অধ্যায় তা নির্ধারণ করে। এর দুই কেন্দ্র: LD-F০১ প্রধানের মাসিক প্রতিবেদন এবং ভারপ্রাপ্ত দায়িত্বের বিধান (৭.৬)।
LD-১.১পরিচালনা কমিটি নীতি, বাজেট, পদ সৃষ্টি, উচ্চপদে নিয়োগ এবং GV-T০১-এ সংরক্ষিত সিদ্ধান্ত নেবে; [প্রধান] এসব সিদ্ধান্ত বাস্তবায়ন ও দৈনন্দিন পরিচালনা করবেন। কমিটির কোনো সদস্য, সভাপতিসহ, শিক্ষক বা কর্মীকে সরাসরি নির্দেশ দেবেন না; নির্দেশ লিখিতভাবে [প্রধান]-এর মাধ্যমে যাবে।LD-২.১একাডেমিক নেতৃত্ব: [প্রধান] বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার (AM-SOP-০১) অনুমোদনের জন্য কমিটিতে পেশ করবেন, পাঠদানের মান তদারক করবেন এবং নিজে প্রতি মাসে অন্তত [নির্ধারিত সংখ্যা]টি ক্লাস পর্যবেক্ষণ করবেন (AM-SOP-০২, AM-F০২)। হিফজ বিভাগের অগ্রগতি তিনি মাসে অন্তত একবার সরাসরি শুনবেন।LD-৩.১উপপ্রধান (একাডেমিক) রুটিন ও ক্লাস বণ্টন, পাঠপরিকল্পনা (AM-F০১) ও সিলেবাস অগ্রগতি (AM-R০১) তদারকি, ক্লাস পর্যবেক্ষণ, পরীক্ষা কমিটির সঙ্গে সমন্বয়, শিক্ষার্থী শৃঙ্খলা ও কাউন্সেলিং (অধ্যায় ১২) এবং হিফজ বিভাগের একাডেমিক তদারকির জন্য দায়ী। প্রতি মাসে একাডেমিক ও শৃঙ্খলা সংক্রান্ত সূচক QA-F০৩-এ তুলে LD-F০১-এর জন্য [প্রধান]-কে দেবেন।LD-৪.১একাধিক ব্যক্তিকে প্রভাবিত করে, অর্থ ব্যয় জড়িত বা বিদ্যমান নিয়ম বদলায় — এমন প্রতিটি সিদ্ধান্ত নম্বরযুক্ত অফিস আদেশ বা নোটিশ আকারে জারি হবে। আদেশে স্মারক নম্বর (AD-SOP-০২ অনুযায়ী), তারিখ, বিষয়, ভিত্তি (GV-T০১-এর সারি বা রেজুলেশন নম্বর), কার্যকর তারিখ ও বিতরণ তালিকা থাকবে।অধ্যায় ০৪ · Office & Administration
ভালো অফিস চেনা যায় দুটি প্রশ্নের উত্তরে — কাগজটা কোথায়, আর কাজটা কবে হবে।
অফিসে কোন কাগজ কীভাবে ঢোকে, কোন নম্বরে কোন ফাইলে থাকে, কার স্বাক্ষরে বের হয় এবং কবে সংরক্ষণাগারে যায় — এই অধ্যায় তা ঠিক করে দেয়। একই সঙ্গে দর্শনার্থীর প্রবেশ, শিক্ষার্থী হস্তান্তর ও অভিভাবকদের কাউন্টার-সেবার মান নির্ধারণ করে, যাতে কোনো শিক্ষার্থী কখনো অপরিচিত বা অননুমোদিত ব্যক্তির সঙ্গে একা না থাকে।
AD-১.১অফিস ও কাউন্টারের সময়সূচি [প্রধান]-এর অফিস আদেশে নির্ধারিত হবে এবং প্রধান ফটকে ও কাউন্টারে টাঙানো থাকবে। রমজান, ভর্তির মৌসুম ও বোর্ড পরীক্ষার সময়ের জন্য আলাদা সময়সূচি অন্তত এক সপ্তাহ আগে জারি করতে হবে।AD-২.১প্রতিষ্ঠানে আসা সব চিঠি, ডাক, কুরিয়ার, হাতে আনা আবেদন এবং অফিসিয়াল ই-মেইলে আসা দাপ্তরিক পত্র অফিস কাউন্টারে গৃহীত হবে এবং গ্রহণের দিনই AD-R০১-এ ডায়েরি নম্বর পাবে। শিক্ষক বা কর্মী ব্যক্তিগতভাবে দাপ্তরিক চিঠি গ্রহণ করলে সেদিনই অফিসে জমা দেবেন।AD-৩.১এক বিষয়ে এক ফাইল। নতুন ফাইল খোলার আগে AD-R০২ দেখে নিশ্চিত হতে হবে যে একই বিষয়ের চালু ফাইল নেই। ফাইল নম্বর দেবেন কেবল প্রশাসনিক কর্মকর্তা (অনুপস্থিতিতে উপপ্রধান (প্রশাসন)); নম্বরবিহীন ফাইল খোলা যাবে না।AD-৪.১প্রতিষ্ঠানের প্রতিটি সিলের একজন নামীয় হেফাজতকারী থাকবেন এবং সিলের ছাপসহ তালিকা AD-R০৩-এর প্রথম পাতায় থাকবে। সিল কাজের সময় হেফাজতকারীর টেবিলে, কাজের পরে তালাবদ্ধ ড্রয়ারে থাকবে; অন্য কেউ ব্যবহার করলে রেজিস্টারে কারণসহ এন্ট্রি দিতে হবে।অধ্যায় ০৫ · Teacher Recruitment, Duties, Appraisal & Professional Development
একটি নিয়োগ-সিদ্ধান্তের ফল শিক্ষার্থীরা বহন করে বছরের পর বছর — তাই বাছাই হবে মেধায়, আর বেড়ে ওঠা হবে পরিকল্পনায়।
শূন্যপদ চিহ্নিত হওয়া থেকে শুরু করে নিয়োগ, যোগদান, প্রথম ৩০ দিন, দৈনন্দিন দায়িত্ব, বার্ষিক মূল্যায়ন, প্রশিক্ষণ ও পদোন্নতি পর্যন্ত একজন শিক্ষকের পুরো কর্মজীবনের নিয়ম এক জায়গায়। নিয়োগ হবে উন্মুক্ত প্রতিযোগিতা ও নম্বরভিত্তিক বাছাইয়ে; যোগদানের আগে পটভূমি ও রেফারেন্স যাচাই বাধ্যতামূলক; দুর্বলতা দেখা দিলে শাস্তির আগে লিখিত সহায়তা।
HR-৫.১.১প্রতি বছর [নির্ধারিত মাস]-এর মধ্যে উপপ্রধান (একাডেমিক) পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষক চাহিদা বিশ্লেষণ লিখিতভাবে [প্রধান]-এর কাছে জমা দেবেন। বিশ্লেষণে থাকবে:HR-৫.২.১প্রতিষ্ঠান-নিয়ন্ত্রিত প্রতিটি শিক্ষক পদ উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ হবে। বিজ্ঞপ্তি নোটিশ বোর্ড, প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ও প্রযোজ্য ক্ষেত্রে [পত্রিকা/ওয়েবসাইট]-এ প্রকাশিত হবে এবং তাতে পদ, যোগ্যতা, বেতন গ্রেড, আবেদনের শেষ তারিখ ও বাছাই পদ্ধতি লেখা থাকবে। আবেদন নেওয়া হবে HR-F০১ ফরমে।HR-৫.৩.১নিয়োগপত্র দেওয়ার আগে HR-SOP-০২ অনুযায়ী যাচাই সম্পন্ন হবে এবং ফলাফল HR-F০২-এ লিপিবদ্ধ থাকবে। যাচাইয়ের ন্যূনতম উপাদান:HR-৫.৪.১নিয়োগপত্রে [প্রধান] স্বাক্ষর করবেন এবং কমিটির রেজুলেশন নম্বর উল্লেখ থাকবে। নিয়োগপত্রে অবশ্যই থাকবে:অধ্যায় ০৬ · Staff Management
গেটের প্রহরী, রান্নাঘরের বাবুর্চি আর অফিসের সহকারী — শিক্ষার্থীর দিন ভালো যাবে কি না, তার অর্ধেক নির্ভর করে তাঁদের ওপর।
আটটি অশিক্ষক পদের দায়িত্ববিবরণী, নিরাপদ নিয়োগ, যোগদান ও প্রশিক্ষণ, হাজিরা ও ডিউটি রোস্টার, ছুটি, আচরণবিধি, বার্ষিক মূল্যায়ন, শৃঙ্খলা ও অভিযোগ, এবং চাকরি শেষে দায়িত্ব হস্তান্তর — সব এক জায়গায়। ছুটি ও শৃঙ্খলার SOP শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য একই। যে কর্মচারী শিক্ষার্থীর সংস্পর্শে আসেন, তাঁর জন্য শিশু সুরক্ষার শর্ত শিক্ষকের সমান।
HR-৬.১.১পরিচালনা কমিটি প্রতি বছর বাজেটের সঙ্গে অনুমোদিত কর্মচারী পদের তালিকা (পদের নাম, সংখ্যা, বেতনের উৎস — এমপিও না প্রতিষ্ঠান) অনুমোদন করবে। এমপিওভুক্ত পদের নাম ও সংখ্যা সরকারি জনবল কাঠামোর সঙ্গে মিলতে হবে; অতিরিক্ত পদ প্রতিষ্ঠান-বেতনভুক্ত হিসেবে আলাদা দেখাতে হবে।HR-৬.২.১প্রতিষ্ঠান-নিয়ন্ত্রিত প্রতিটি কর্মচারী পদ HR-SOP-২১ অনুযায়ী উন্মুক্ত বিজ্ঞপ্তিতে পূরণ হবে — নোটিশ বোর্ড, প্রতিষ্ঠানের ফেসবুক পেজ এবং প্রয়োজনে স্থানীয় পত্রিকা বা মসজিদে ঘোষণায়, আবেদনের জন্য অন্তত [বিজ্ঞপ্তির ন্যূনতম দিন] সময় দিয়ে। শুধু পরিচিতজনের মাধ্যমে খবর দিয়ে নিয়োগ করা যাবে না।HR-৬.৩.১প্রত্যেক কর্মচারী যোগদানের আগে [প্রধান]-এর স্বাক্ষরিত নিয়োগপত্র পাবেন, যাতে অন্তত থাকবে:HR-৬.৪.১প্রতিটি পদের দৈনিক কর্মঘণ্টা, বিরতি ও সাপ্তাহিক ছুটির দিন অফিস আদেশে নির্ধারিত থাকবে এবং প্রযোজ্য আইনের সীমা অতিক্রম করবে না। আবাসিক প্রতিষ্ঠানে কাউকে “সব সময় ডিউটিতে” ধরে নেওয়া যাবে না — ক্যাম্পাসে থাকা কর্মচারীরও লিখিত বিশ্রামের সময় থাকবে।অধ্যায় ০৭ · Pay, Allowances, Increments, Honoraria & Staff Welfare
মাসের নির্ধারিত দিনে নির্ভুল বেতন — একজন শিক্ষকের কাছে প্রতিষ্ঠানের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি এটিই।
কে কোন গ্রেডে কত বেতন পাবেন, কোন ভাতা কখন দেওয়া হবে, ইনক্রিমেন্ট কীভাবে মূল্যায়নের সঙ্গে যুক্ত, অতিরিক্ত দায়িত্বের সম্মানী কীভাবে দাবি ও অনুমোদিত হবে — এবং বেতন কে প্রস্তুত, কে যাচাই, কে অনুমোদন করবেন। বেতন বিলম্বের সময় কী করতে হবে, অগ্রিম ও কল্যাণ তহবিল কীভাবে চলবে এবং চাকরি শেষে পাওনা কত দিনে মেটানো হবে, তা-ও এখানে নির্ধারিত।
PY-১.১প্রতিষ্ঠান-অংশের বেতন সারণি ৭.১-এর কমিটি-অনুমোদিত স্কেল অনুযায়ী হবে। নতুন নিয়োগে বেতন শুরু হবে সংশ্লিষ্ট গ্রেডের প্রথম ধাপে। অভিজ্ঞতার কারণে উচ্চতর ধাপে শুরু করা যাবে কেবল নিয়োগ বোর্ডের লিখিত সুপারিশ ও কমিটির অনুমোদনে, সর্বোচ্চ [প্রারম্ভে সর্বোচ্চ অতিরিক্ত ধাপ] ধাপ পর্যন্ত।PY-২.১প্রতিষ্ঠান-অংশের ভাতা হবে সারণি ৭.২ অনুযায়ী। নতুন ভাতা চালু বা হার পরিবর্তন হবে কেবল বাজেটে বরাদ্দ রেখে কমিটির রেজুলেশনে; [প্রধান] বা কোষাধ্যক্ষ এককভাবে কোনো ভাতা চালু বা বন্ধ করবেন না।PY-৩.১প্রতিষ্ঠান-অংশের বার্ষিক ইনক্রিমেন্ট প্রতি বছর [ইনক্রিমেন্ট কার্যকরের তারিখ] থেকে কার্যকর হবে, PY-SOP-০৩ অনুযায়ী। শর্ত:PY-৪.১সম্মানী দেওয়া হবে কেবল তিনটি শর্ত পূরণ হলে: কাজটি নিয়মিত দায়িত্ববিবরণীর বাইরে; কাজ শুরুর আগে দায়িত্বের লিখিত আদেশ জারি হয়েছে; এবং হার সারণি ৭.৪-এ কমিটি-অনুমোদিত।অধ্যায় ০৮ · Accounts & Financial Management
যে টাকা যে নিয়তে এসেছে, সে টাকা সেই কাজেই যাবে — আর প্রতিটি টাকার পেছনে থাকবে একটি কাগজ।
অভিভাবকের ফি, দাতার যাকাত-সদকা ও সরকারি অনুদান — প্রতিটি টাকা কে গ্রহণ করবেন, কোথায় রাখবেন, কার অনুমোদনে খরচ হবে এবং মাস শেষে কীভাবে মেলানো হবে, তা এই অধ্যায় নির্ধারণ করে। মূল কথা দুটি: সংরক্ষিত তহবিল সাধারণ তহবিল থেকে সম্পূর্ণ আলাদা থাকবে, আর কোনো একজন মানুষ একা একটি লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করবেন না।
FIN-১.১প্রতিষ্ঠানের অর্থবছর হবে [অর্থবছর: প্রতিষ্ঠান কর্তৃক পূরণীয়], যা কমিটি রেজুলেশনের মাধ্যমে নির্ধারণ করবে। হিসাব রাখা হবে পরিবর্তিত নগদ ভিত্তিতে: লেনদেন নগদ প্রাপ্তি ও পরিশোধের দিনে লেখা হবে, তবে প্রতি মাস ও বছর শেষে বকেয়া ফি, অপরিশোধিত বিল, কর্মীর অগ্রিম ও অগ্রিম প্রাপ্ত ফির আলাদা তালিকা থাকবে।FIN-২.১দান গ্রহণের সময় কর্মী দাতাকে জিজ্ঞেস করবেন টাকাটি কোন খাতের — যাকাত, সদকা, লিল্লাহ বোর্ডিং, নির্দিষ্ট কাজ, না সাধারণ দান — এবং সেই তহবিলের রসিদ বই থেকে রসিদ দেবেন। দাতা কিছু না বললে বা অস্পষ্ট থাকলে টাকাটি “সাধারণ দান” হিসেবে লেখা হবে এবং রসিদের পেছনে তা উল্লেখ থাকবে।FIN-৩.১বার্ষিক বাজেট FIN-SOP-০১ অনুযায়ী প্রস্তুত হবে এবং অর্থবছর শুরুর অন্তত [নির্ধারিত দিন] দিন আগে কমিটি রেজুলেশনের মাধ্যমে অনুমোদন করবে। বাজেট অনুমোদনে দেরি হলে নতুন বছরে শুধু নিয়মিত ব্যয় — বেতন, ছাত্রাবাসের খাবার, বিদ্যুৎ-পানি — আগের বছরের মাসিক গড় পর্যন্ত চলবে; মূলধনী ব্যয় বা নতুন পদ সৃষ্টি হবে না।FIN-৪.১রসিদ ছাড়া কোনো টাকা গ্রহণ করা যাবে না। রসিদ হবে পূর্বমুদ্রিত, ক্রমিক নম্বরযুক্ত এবং অন্তত দুই কপির — মূলকপি দাতা বা অভিভাবককে, মুড়িকপি বইয়ে। ফি রসিদ (অধ্যায় ০৯) ও দানের রসিদ আলাদা সিরিজের হবে। সাদা কাগজে হাতে লেখা “স্লিপ” দিয়ে টাকা নেওয়া নিষিদ্ধ।অধ্যায় ০৯ · Admission, Fees, Scholarships & Student Registration
ভর্তির দরজায় মেধা ও আসনের হিসাব চলবে, সুপারিশ বা পকেটের নয় — আর অভাবের কারণে কোনো শিশুর পড়া থামবে না।
কে কীভাবে ভর্তি হবে, কত ফি দেবে, কে মওকুফ বা বৃত্তি পাবে, বকেয়া হলে কী হবে এবং চলে যেতে চাইলে ছাড়পত্র কীভাবে মিলবে — এই অধ্যায় তা লিখিত মানদণ্ডে বাঁধে। মূল কথা: ভর্তি ও সহায়তার সিদ্ধান্ত লিখিত মানদণ্ডে, ফি কেবল কমিটি-অনুমোদিত তফসিলে, আর ফি আদায়ে শিশুর মর্যাদা কখনো চাপের হাতিয়ার হবে না।
ADM-১.১প্রতি শিক্ষাবর্ষে শ্রেণি, জামাত ও বিভাগভিত্তিক আসন সংখ্যা [প্রধান] প্রস্তাব করবেন এবং কমিটি অনুমোদন করবে। আসন নির্ধারণে শ্রেণিকক্ষের ধারণক্ষমতা, শিক্ষক সংখ্যা ও ছাত্রাবাসের শয্যা গণনায় নিতে হবে। অনুমোদিত আসনের বেশি ভর্তি করা যাবে না।ADM-২.১ভর্তি ADM-SOP-০১ অনুযায়ী হবে। ভর্তি ফরম (ADM-F০১) ক্রমিক নম্বরযুক্ত হবে; ফরম বিক্রি ও জমার হিসাব প্রতিদিন মেলানো হবে। জমা নেওয়ার সময় ADM-C০১ চেকলিস্ট দিয়ে কাগজ যাচাই করে অভিভাবককে প্রাপ্তিস্বীকার স্লিপ দিতে হবে — ফরম নম্বর, তারিখ ও পরীক্ষার সময়সহ।ADM-৩.১ভর্তি সম্পন্ন হলে প্রশাসনিক কর্মকর্তা স্থায়ী ভর্তি নম্বর দেবেন, ADM-R০১-এ এন্ট্রি করবেন এবং শিক্ষার্থী ফাইল খুলবেন (AD-SOP-০২ অনুযায়ী ফাইল নম্বর)। ফাইলে থাকবে: ADM-F০১, জন্মনিবন্ধন সনদের কপি, পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র (প্রযোজ্য হলে), ছবি, ADM-F০৪ সম্মতিপত্র এবং মওকুফ-বৃত্তির সিদ্ধান্ত।ADM-৪.১প্রতিষ্ঠানের সব ফি — ফরমের মূল্য, ভর্তি/সেশন ফি, মাসিক বেতন, পরীক্ষা ফি, ছাত্রাবাস ও খাবার ফি, পরিবহন, বোর্ড ফি, সনদ ও ছাড়পত্র ফি — একটি মাত্র ফি তফসিল ADM-T০১-এ থাকবে। কমিটি রেজুলেশনের মাধ্যমে তা অনুমোদন করবে। তফসিলের বাইরে কোনো শিক্ষক, বিভাগ বা কর্মী কোনো নামে টাকা তুলতে পারবেন না — “কোচিং ফি”, “উস্তাদের হাদিয়া” বা “অনুষ্ঠান চাঁদা” হিসেবেও না।অধ্যায় ১০ · Academic Management & Quality of Teaching
ভালো শিক্ষা কোনো একক শিক্ষকের প্রতিভা নয়; প্রতিদিন সময়মতো শুরু হওয়া ক্লাস, পরিকল্পিত পাঠ আর পিছিয়ে পড়া শিক্ষার্থীর দিকে বাড়ানো হাত — এই নিয়মিত অভ্যাসের যোগফল।
শিক্ষাবর্ষের ক্যালেন্ডার থেকে শুরু করে রুটিন, পাঠপরিকল্পনা, ক্লাস পর্যবেক্ষণ, সিলেবাস অগ্রগতি, হিফজের দৈনিক হিসাব ও পিছিয়ে পড়া শিক্ষার্থীর সহায়তা — পাঠদানের প্রতিটি ধাপে কে কী করবেন এবং কোন নথিতে লিখবেন, তা এই অধ্যায়ে নির্ধারিত। বোর্ডের পাঠ্যক্রম অপরিবর্তিত রেখে প্রতিষ্ঠান ভাষা, ডিজিটাল সাক্ষরতা ও জীবনদক্ষতায় যে বাড়তি কাজ করবে, তার সীমা ও মানও এখানে বলা আছে।
AM-১.১প্রতি শিক্ষাবর্ষ শুরুর অন্তত [নির্ধারিত দিন] দিন আগে উপপ্রধান (একাডেমিক) AM-SOP-০১ অনুসারে খসড়া ক্যালেন্ডার তৈরি করবেন এবং পরিচালনা কমিটি অনুমোদন দেবে। অনুমোদিত ক্যালেন্ডার নোটিশ বোর্ডে টানানো হবে, প্রতিটি শ্রেণিশিক্ষককে কপি দেওয়া হবে এবং অভিভাবকদের জন্য সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করা হবে।AM-২.১আলিয়া ধারার প্রতিটি শ্রেণিতে বোর্ড-অনুমোদিত শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক ও নম্বর-বণ্টন অনুসরণ করতে হবে। কোনো বিষয় বাদ দেওয়া, অননুমোদিত বই মূল পাঠ্য হিসেবে চাপানো বা নম্বর-বণ্টন বদলানো যাবে না। প্রতি শিক্ষাবর্ষের শুরুতে উপপ্রধান (একাডেমিক) বোর্ডের সর্বশেষ পাঠ্যসূচি সংগ্রহ করে বিভাগীয় প্রধানদের দেবেন।AM-৩.১প্রত্যেক হিফজ শিক্ষার্থীর জন্য AM-R০২-এ প্রতিদিন তিনটি ঘর পূরণ হবে — সবক (কোন পারার কোন পৃষ্ঠা/আয়াত থেকে কোথায় পর্যন্ত), সাবকি ও মানজিল; প্রতিটির পাশে মান (ভালো/মোটামুটি/পুনরায়) ও ভুলের সংখ্যা। খাতা ক্লাস শেষে হালকার শিক্ষক স্বাক্ষর করবেন।AM-৪.১শিক্ষাবর্ষ শুরুর অন্তত [নির্ধারিত দিন] দিন আগে ক্লাস রুটিন চূড়ান্ত হবে। রুটিনে নামাজের সময় সংরক্ষিত থাকবে, কঠিন বা মনোযোগনির্ভর বিষয় যতটা সম্ভব প্রথম দিকের পিরিয়ডে রাখা হবে এবং একই শিক্ষকের দুটি ভিন্ন ভবনে পরপর পিরিয়ড এড়ানো হবে।অধ্যায় ১১ · Examination, Assessment & Results
একটি নম্বর শিক্ষার্থীর জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে — তাই প্রশ্ন তৈরি থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি হাতবদলের সাক্ষী ও স্বাক্ষর থাকবে।
মূল্যায়ন কেন ও কীভাবে হবে, প্রশ্নপত্র কে বানাবেন, কোন ছকে মডারেশন হবে, পরীক্ষার আগের রাত পর্যন্ত প্রশ্নপত্র কার হেফাজতে থাকবে, পরীক্ষার হলে অসদুপায় ধরা পড়লে কী করতে হবে, খাতা কে দুবার দেখবেন, আর ফল প্রকাশের আগে কে কোন হিসাব মিলিয়ে স্বাক্ষর দেবেন — এই অধ্যায় তা ধাপে ধাপে নির্ধারণ করে। শিক্ষার্থীর পুনর্নিরীক্ষার অধিকার, প্রতিবন্ধিতাসম্পন্ন শিক্ষার্থীর বিশেষ সুবিধা এবং ফল বিশ্লেষণ থেকে পাঠদানে ফিরে যাওয়ার পথও এখানে আছে।
EX-১.১প্রতিটি শ্রেণিতে গঠনমূলক ও সামষ্টিক — দুই ধরনের মূল্যায়নই থাকবে। চূড়ান্ত ফলে গঠনমূলক মূল্যায়নের অংশ [নির্ধারিত শতাংশ]% এবং সামষ্টিক পরীক্ষার অংশ বাকি অংশ; আলিয়া ধারার যেসব শ্রেণিতে বোর্ড নম্বর-বণ্টন নির্ধারণ করে, সেখানে বোর্ডের অনুপাতই প্রযোজ্য।EX-২.১পরীক্ষা নিয়ন্ত্রক AM-SOP-০১ অনুসারে বার্ষিক ক্যালেন্ডারে সব অভ্যন্তরীণ পরীক্ষার সপ্তাহ বসাবেন। প্রতিটি পরীক্ষার বিস্তারিত রুটিন পরীক্ষা শুরুর অন্তত [নির্ধারিত দিন] দিন আগে নোটিশ বোর্ডে ও অভিভাবকদের কাছে প্রকাশিত হবে।EX-৩.১প্রতিটি সাময়িক/বার্ষিক প্রশ্নপত্রের আগে প্রশ্নপ্রণেতা EX-F০৩-এ ব্লুপ্রিন্ট করবেন: কোন অধ্যায় থেকে কত নম্বর, এবং জ্ঞান-অনুধাবন-প্রয়োগ-উচ্চতর চিন্তার কোন স্তরে কত নম্বর। কোনো অধ্যায়ের নম্বর তার পড়ানোর সময়ের অনুপাতের চেয়ে অনেক বেশি বা কম হবে না।EX-৪.১প্রশ্নপ্রণেতা, মডারেটর, মুদ্রণে যুক্ত কর্মী ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রতি পরীক্ষার আগে EX-F০১ গোপনীয়তা অঙ্গীকারে স্বাক্ষর করবেন। স্বাক্ষর ছাড়া কাউকে প্রশ্নপত্রের কোনো কাজ দেওয়া যাবে না।অধ্যায় ১২ · Student Discipline, Character & Counselling
ভয় দেখিয়ে চুপ করানো যায়, ভালো মানুষ বানানো যায় না — আখলাক গড়ে ওঠে সম্মান, ধারাবাহিকতা আর কাছে থাকা একজন বড়র হাত ধরে।
শিক্ষার্থীর আচরণ কীভাবে প্রত্যাশা করা হবে, ভুল হলে কে কী ব্যবস্থা নেবেন, কোন শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোন শিক্ষার্থীর বাড়তি সহায়তা দরকার — এই অধ্যায় তা নির্ধারণ করে। প্রতিটি ব্যবস্থা ধাপে ধাপে, লিখিত রেকর্ডসহ এবং শুনানির সুযোগ রেখে নিতে হবে। শিশু সুরক্ষার বিষয় এলে এই অধ্যায় থেমে যায় এবং অধ্যায় ১৫-এর HS-SOP-০১ কার্যকর হয়।
SD-১.১প্রতিষ্ঠান একটি এক পৃষ্ঠার “শিক্ষার্থী আচরণবিধি” প্রণয়ন করবে, যা শিক্ষার্থী পরিষদের মতামত নিয়ে উপপ্রধান (একাডেমিক) তৈরি করবেন এবং [প্রধান] অনুমোদন করবেন। প্রতিটি শ্রেণিকক্ষ, হিফজখানা ও ছাত্রাবাসের প্রতিটি কক্ষে তা টাঙানো থাকবে।SD-২.১শ্রেণিশিক্ষক প্রথম পিরিয়ডে হাজিরা নেবেন; হিফজ বিভাগে ফজরের পর প্রথম সবকের আগে হাজিরা নিতে হবে। দিবা শিক্ষার্থী কোনো কারণ না জানিয়ে অনুপস্থিত থাকলে অফিস সেদিন [নির্ধারিত সময়]-এর মধ্যে অভিভাবককে ফোন বা SMS করবে।SD-৩.১দিবা শিক্ষার্থী মোবাইল আনলে ক্লাস শুরুর আগে শ্রেণিশিক্ষকের কাছে বা নির্ধারিত বাক্সে জমা দেবে এবং ছুটির সময় ফেরত নেবে। ক্লাস চলাকালীন ব্যবহার করলে শিক্ষক ফোনটি নিয়ে দিনের শেষে শিক্ষার্থীকে ফেরত দেবেন; একই মাসে দ্বিতীয়বার হলে অভিভাবকের হাতে ফেরত দেবেন। ফোন ভাঙা, আটকে রাখা বা বাজেয়াপ্ত করা যাবে না।SD-৪.১বুলিং কোনো অবস্থায় “ছেলেমানুষি” বা “বড় ভাইয়ের শাসন” হিসেবে উপেক্ষা করা হবে না। যে কোনো শিক্ষার্থী, অভিভাবক বা কর্মী মৌখিকভাবে, লিখিতভাবে বা অভিযোগ বাক্সে নাম ছাড়া অভিযোগ দিতে পারবেন; প্রতিটি অভিযোগ SD-SOP-০৩ অনুযায়ী [নির্ধারিত দিন] কর্মদিবসের মধ্যে নিষ্পত্তির প্রক্রিয়ায় যাবে।অধ্যায় ১৩ · Parents, Community Relations & Public Communication
অভিভাবকের একটি অভিযোগ ঠিকমতো শোনা একশটি প্রচার-পোস্টের চেয়ে বেশি আস্থা গড়ে।
অভিভাবক কীভাবে নিয়মিত খবর পাবেন, PTM ও অভিভাবক-শিক্ষক সমিতি কীভাবে চলবে, অভিযোগ কত দিনে কোন স্তরে নিষ্পত্তি হবে — এই অধ্যায় তা ঠিক করে। ছবি ও তথ্য প্রকাশে সম্মতি, Facebook ও ওয়েবসাইটের কনটেন্ট অনুমোদন, গণমাধ্যম ও সংকটকালীন যোগাযোগ, দাতা সম্পর্ক, বার্ষিক প্রতিবেদন এবং অনলাইন সুনামের নিয়মও এখানে। মূল কথা: প্রতিষ্ঠান যা বলবে, তা সত্য ও প্রমাণযোগ্য হবে, আর কোনো শিশুর মর্যাদা প্রচারের জন্য ঝুঁকিতে ফেলা হবে না।
PR-১.১প্রতিষ্ঠানের একটি দাপ্তরিক মোবাইল নম্বর (মেসেজিং অ্যাপসহ) ও একটি ই-মেইল থাকবে, যা অফিস সময়ে প্রশাসনিক কর্মকর্তা পরিচালনা করবেন। নম্বর দুটি ভর্তি রসিদ, নোটিশ বোর্ড ও Facebook পেজে প্রকাশিত থাকবে।PR-২.১প্রতিটি শ্রেণি বা জামাতে শিক্ষাবর্ষে অন্তত [PTM-এর সংখ্যা]টি PTM হবে, যার তারিখ একাডেমিক ক্যালেন্ডারে (AM-SOP-০১) আগে থেকে বসানো থাকবে। প্রথম PTM শিক্ষাবর্ষ শুরুর প্রথম মাসে, এবং প্রতিটি সাময়িক পরীক্ষার ফল প্রকাশের পর একটি করে। PTM PR-SOP-০৪ অনুযায়ী পরিচালিত হবে।PR-৩.১প্রতিটি অভিযোগ PR-F০১ ফরমে (মৌখিক হলে গ্রহণকারী লিখে পড়ে শোনাবেন) গ্রহণ করে PR-R০১-এ ক্রমিক নম্বর দিতে হবে এবং অভিযোগকারীকে সেই নম্বরসহ প্রাপ্তিস্বীকার দিতে হবে।PR-৪.১কোনো শিক্ষার্থীর ছবি, ভিডিও, কণ্ঠস্বর বা নাম প্রতিষ্ঠানের কোনো মাধ্যমে প্রকাশের আগে ভর্তির সময় নেওয়া ADM-F০৪ (ছবি ও তথ্য ব্যবহারের সম্মতিপত্র, অধ্যায় ০৯) যাচাই করতে হবে। সম্মতি না থাকলে বা প্রত্যাহার হলে ছবিতে সেই শিক্ষার্থীকে চেনা যাবে না — মুখ ঝাপসা বা ফ্রেমের বাইরে।অধ্যায় ১৪ · Library, Research, ICT, Laboratories & Learning Support
আলমারিতে তালাবন্ধ কিতাব আর পাসওয়ার্ড ছাড়া খোলা কম্পিউটার — দুটোই আমানতের খেয়ানত।
কিতাব ও বই কীভাবে কেনা, নথিভুক্ত, ইস্যু ও সংরক্ষণ হবে; শিক্ষার্থী ও শিক্ষকের গবেষণা কীভাবে চলবে; কম্পিউটার, ইন্টারনেট ও অনলাইন অ্যাকাউন্ট কে কীভাবে ব্যবহার করবেন এবং ডেটা কীভাবে রক্ষা পাবে — এই অধ্যায় তা নির্ধারণ করে। শেষ অংশে ছয় ধাপের ডিজিটালাইজেশন রোডম্যাপ আছে, যাতে কমিটি ধাপে ধাপে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে।
LR-১.১লাইব্রেরির সংগ্রহ তিন ভাষাভিত্তিক ভাগে সাজানো থাকবে এবং প্রতিটি ভাগে রেফারেন্স ও ইস্যুযোগ্য বই আলাদা তাকে, আলাদা রঙের স্পাইন-লেবেলে চিহ্নিত থাকবে।LR-২.১ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী এবং প্রত্যেক কর্মী স্বয়ংক্রিয়ভাবে লাইব্রেরির সদস্য। কমিটির অনুমোদন ছাড়া আলাদা সদস্য-ফি নেওয়া হবে না। পাঠকক্ষ প্রতি কর্মদিবসে [খোলার সময়] খোলা থাকবে এবং সময়সূচি দরজায় টাঙানো থাকবে।LR-৩.১আলিয়ায় দাখিলের উপরের শ্রেণি ও আলিম স্তরে এবং কওমিতে উচ্চতর জামাত বা তাখাস্সুসে প্রতি শিক্ষার্থী বছরে অন্তত একটি ছোট গবেষণা প্রকল্প বা মাকালা করবে। বিষয় তত্ত্বাবধায়ক শিক্ষক অনুমোদন করবেন এবং অগ্রগতি অন্তত দুইবার লিখিতভাবে দেখবেন।LR-৪.১LR-F০১ আইসিটি ব্যবহার অঙ্গীকারে স্বাক্ষর ছাড়া কোনো শিক্ষার্থী বা কর্মী অ্যাকাউন্ট, ল্যাব বা প্রতিষ্ঠানের Wi-Fi পাবেন না। শিক্ষার্থীর অঙ্গীকারে অভিভাবকও স্বাক্ষর করবেন; প্রতি শিক্ষাবর্ষের শুরুতে নবায়ন হবে।অধ্যায় ১৫ · Safety, Health, Child Protection, Disaster & Risk Management
অভিভাবক সকালে যে সন্তানকে গেটে রেখে যান, সন্ধ্যায় বা ছুটির দিনে তাকে তেমনই নিরাপদে ফিরিয়ে দেওয়া — এটাই আমাদের প্রথম আমানত।
কোনো শিশুর ক্ষতির আশঙ্কা হলে কে কাকে কখন জানাবেন, ছাত্রাবাসে রাতে কে দায়িত্বে থাকবেন, কেউ অসুস্থ হলে বা আগুন লাগলে, বন্যা-ঘূর্ণিঝড় এলে বা কোনো শিশু হারিয়ে গেলে প্রথম এক ঘণ্টায় কী করতে হবে — এই অধ্যায় তা নির্ধারণ করে। নিয়মগুলো এমনভাবে লেখা, যাতে নতুন যোগ দেওয়া একজন নিরাপত্তাকর্মীও প্রথম দিন থেকে মানতে পারেন।
HS-১.১পরিচালনা কমিটি রেজুলেশনের মাধ্যমে একজন শিশু সুরক্ষা কর্মকর্তা (DSL) ও একজন বিকল্প শিশু সুরক্ষা কর্মকর্তা মনোনীত করবে। তাঁরা [প্রধান] নন এমন জ্যেষ্ঠ কর্মী হবেন, শিক্ষার্থী ও অভিভাবকের কাছে সহজে পৌঁছানোর মতো হবেন এবং মনোনয়নের [নির্ধারিত দিন] দিনের মধ্যে শিশু সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ নেবেন।HS-২.১প্রতিষ্ঠানের যেকোনো প্রাপ্তবয়স্ক — শিক্ষক, কর্মচারী, বাবুর্চি, নিরাপত্তাকর্মী, চালক, স্বেচ্ছাসেবক বা কমিটি সদস্য — শিশু সুরক্ষা উদ্বেগ দেখলে, শুনলে বা সন্দেহ করলে একই দিনে, সম্ভব হলে সঙ্গে সঙ্গে, শিশু সুরক্ষা কর্মকর্তাকে মুখে জানাবেন এবং ২৪ ঘণ্টার মধ্যে HS-F০১ জমা দেবেন। রিপোর্ট করা ঐচ্ছিক নয়; জেনেও না জানানো HR-SOP-০৫ অনুযায়ী অসদাচরণ।HS-৩.১কোনো প্রাপ্তবয়স্ক কোনো শিক্ষার্থীর সঙ্গে বন্ধ দরজার আড়ালে একা থাকবেন না। হিফজের একক সবক, কাউন্সেলিং বা অতিরিক্ত পাঠ এমন জায়গায় হবে, যা অন্যরা দেখতে পায় — দরজা খোলা বা কাচের জানালাযুক্ত কক্ষে, অথবা হিফজখানার এক কোণে।HS-৪.১প্রতিটি ছাত্রাবাস ভবন বা তলায় রাতে অন্তত একজন যাচাইকৃত প্রাপ্তবয়স্ক জেগে বা দ্রুত ডাকার দূরত্বে থাকবেন; প্রতি [নির্ধারিত সংখ্যা] জন আবাসিক শিক্ষার্থীর জন্য অন্তত একজন রাত্রিকালীন দায়িত্বপ্রাপ্ত থাকবেন। রাতের দায়িত্বের রোস্টার উপপ্রধান (প্রশাসন) মাসের শুরুতে অনুমোদন করবেন।অধ্যায় ১৬ · Legal Compliance, Records Retention, Quality Assurance & Continuous Improvement
যে নিয়মের সর্বশেষ সংস্করণ কোনটি কেউ বলতে পারে না, সে নিয়ম কেউ মানে না।
প্রতিষ্ঠান কোন কোন আইনগত ও বোর্ড-নির্ধারিত দায় বহন করে এবং তা কবে কে পূরণ করবেন; কোন নথি কতদিন, কোথায়, কার জিম্মায় থাকবে এবং কীভাবে বিনষ্ট হবে; নীতির সংস্করণ কীভাবে বদলায়; আর অডিট, KPI ও সংশোধনী ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠান কীভাবে প্রতি বছর একটু ভালো হয় — এই অধ্যায় তার কাঠামো। বাকি ১৫টি অধ্যায় সংরক্ষণ মেয়াদ, সংস্করণ ও অডিটের জন্য এখানেই ফেরে।
QA-১.১QA সমন্বয়ক QA-R০৩ আইনগত অনুবর্তিতা রেজিস্টারে প্রতিষ্ঠানের প্রতিটি বাধ্যবাধকতা লিখবেন — উৎস, দায়িত্বপ্রাপ্ত, নির্ধারিত সময়, প্রমাণ ও অবস্থা। রেজিস্টার প্রতি মাসে হালনাগাদ হবে এবং মেয়াদ ঘনিয়ে আসা বা পেরিয়ে যাওয়া সারি LD-SOP-০১ মাসিক ব্যবস্থাপনা সভায় উপস্থাপিত হবে।QA-২.১এই ম্যানুয়ালের প্রতিটি অধ্যায়, SOP, ফরম, রেজিস্টার, তফসিল এবং স্থায়ী নিয়ম তৈরি করে এমন প্রতিটি অফিস আদেশ নিয়ন্ত্রিত নথি। প্রতিটির কোড, শিরোনাম, মালিক, বর্তমান সংস্করণ, অনুমোদনের সূত্র, কার্যকর তারিখ, পরবর্তী পর্যালোচনার তারিখ ও বিতরণ তালিকা QA-R০১-এ থাকবে। QA-R০১-এ নেই এমন কোনো লিখিত নিয়ম কার্যকর নয়।QA-৩.১QA-T০১ নথি সংরক্ষণ মেয়াদ তফসিল এই ম্যানুয়ালের সব [সংরক্ষণ মেয়াদ]-এর একমাত্র উৎস। পরিচালনা কমিটি রেজুলেশনের মাধ্যমে তফসিলের প্রতিটি মেয়াদ অনুমোদন করবে। হিসাব, কর, বোর্ড, শ্রম ও শিশু সুরক্ষা সংশ্লিষ্ট নথির ক্ষেত্রে আইনে বা বোর্ডের নিয়মে ন্যূনতম মেয়াদ থাকতে পারে — যাচাই না করে তার চেয়ে কম মেয়াদ নির্ধারণ করা যাবে না।QA-৪.১কোনো ফরম, রেজিস্টার বা সফটওয়্যারে কেবল সেই তথ্য নেওয়া হবে যার স্পষ্ট ব্যবহার আছে। নতুন ফরম বা ঘর যুক্ত করার প্রস্তাবে (QA-F০১) প্রতিটি ব্যক্তিগত তথ্যের ঘরের পাশে তার উদ্দেশ্য লিখতে হবে; উদ্দেশ্য না থাকলে ঘরটি বাদ যাবে।পরিশিষ্ট · Appendices
সব অধ্যায়ের ফরম ও রেজিস্টারের তালিকা, কোড-সূচি, পরিভাষা আর বাস্তবায়নের সহায়ক টেমপ্লেট।
শুধু অনলাইনে পড়ার জন্য। ডাউনলোড ও প্রিন্টের জন্য PDF + Word প্যাকেজ।
সৎ উত্তর
লেখক পরিচিতি
ধাপ ৩ · ডাউনলোড প্যাকেজ
অনলাইনে পড়া ফ্রি। কিন্তু প্রতিষ্ঠানে চালু করতে লাগবে ফাইল: প্রিন্টের জন্য PDF, আর নিজের নাম, নিয়ম আর ফি বসানোর জন্য এডিটযোগ্য Word। যার যা দরকার, সেটাই নিন। পড়া আর প্রিন্টের জন্য শুধু PDF ৳৪৯৯। প্রতিষ্ঠানে চালু করতে চাইলে পূর্ণ বান্ডেল: PDF, এডিটযোগ্য Word, ১০০টি ফরম আর তিনটি বোনাস, নিয়মিত ৳৯৯৯, এখন অফারে ৳৭৯৯।
নিয়মিত বান্ডেল মূল্য ৳৯৯৯। এখন অর্ডারে ৳২০০ কম।
পেমেন্ট: বিকাশ (পার্সোনাল) বা নগদ
এই মুহূর্তে ক্যাশ অন ডেলিভারি নেই। পেমেন্টে সমস্যা হলে WhatsApp করুন: 01321990066।
বইটি সংগ্রহ বা ডাউনলোড করতে যোগাযোগ করুন: 01321990066 (WhatsApp) · পেমেন্ট: বিকাশ (পার্সোনাল) ও নগদ, একই নম্বরে
প্রতিষ্ঠানের জন্য আলাদা করে নীতিমালা সাজানো বা শিক্ষকদের কর্মশালা চান? WhatsApp-এ আলোচনা করুন
★ সেরা সেবা Abrar IT Care · Agentic AI Automation
নীতিমালা, SOP, ফরম, নোটিশ, রেজিস্টার আর রিপোর্ট সব এক জায়গায় গুছিয়ে তৈরি হয় আপনার প্রতিষ্ঠানের নিজস্ব AI সহকারী। নিয়ম খুঁজতে, বার্তা লিখতে বা রিপোর্ট বানাতে আর ঘণ্টা খরচ করতে হবে না। WhatsApp-এ একটা কমান্ড দিন, কাজ তৈরি হয়ে যাবে। আর কোনো বার্তা পাঠানোর আগে সে সবসময় আপনার অনুমতি নেবে।
ফি মওকুফের নিয়মটা কী?
নীতিমালার ADM অংশ অনুযায়ী: আবেদন ADM-F০২ ফরমে, যাচাই করবে বৃত্তি কমিটি, সিদ্ধান্ত লিখিত মানদণ্ডে আর গোপনীয়ভাবে।উৎস: অধ্যায় ০৯ · ভর্তি, ফি ও বৃত্তি
আগামীকাল অভিভাবক সভার নোটিশ বানাও
খসড়া তৈরি:
“সম্মানিত অভিভাবক, আগামীকাল সকাল ১০টায় অভিভাবক সভা অনুষ্ঠিত হবে…”সব অভিভাবকের কাছে পাঠাব? হ্যাঁ / না / বদলাও
হ্যাঁ
✓ আপনার অনুমতিতে পাঠানো হয়েছে। কে পড়েছেন, তার হিসাব রাখছি।
এই মাসের রিপোর্ট দাও
ফ্রেমওয়ার্ক অনুযায়ী মাসিক রিপোর্ট প্রস্তুত: ভর্তি, বকেয়া ফি, অভিযোগ নিষ্পত্তি, শিক্ষক উপস্থিতি আর লাল সূচকগুলো। 📄 PDF
নীতিমালা, SOP, ফরম, নোটিশ, রেজিস্টার আর আগের সিদ্ধান্ত মিলে তৈরি হয় প্রতিষ্ঠানের সেকেন্ড ব্রেন।
“শিক্ষকের ছুটির নিয়ম কী?” জিজ্ঞেস করলেই উত্তর আসে, সাথে কোন বিধান থেকে এল সেটাও।
শিক্ষক, স্টাফ, অভিভাবক বা কমিটির জন্য নোটিশ, রিমাইন্ডার আর উত্তরের খসড়া। আপনি দেখে নিলেই হলো।
আপনি “হ্যাঁ” না বলা পর্যন্ত কোনো বার্তা কারও কাছে যায় না। সিদ্ধান্ত সবসময় আপনার হাতে।
ছয় স্তম্ভ আর KPI ধরে সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট, কমিটিতে দেখানোর মতো করে।
বকেয়া ফি, সভা, পরিদর্শন, নথির পর্যালোচনার তারিখ। কিছুই আর ভুলে যাওয়ার সুযোগ নেই।
৩০ মিনিটের কলে দেখাব কীভাবে আপনার নিয়ম দিয়ে সহকারী তৈরি হবে আর WhatsApp থেকে চলবে। দাম ঠিক হবে প্রতিষ্ঠানের আকার আর কাজের পরিধি দেখে।
এজেন্সি: Abrar IT Care (AIC) · abrar.academy/abraritcare · WhatsApp 01321-990066
আবরার পরিবার · প্রতিষ্ঠানের সম্পূর্ণ সমাধান
একটা আধুনিক প্রতিষ্ঠানের দরকার লিখিত নিয়ম, নিরাপদ ও আধুনিক প্রযুক্তি, অনলাইনে শক্ত পরিচিতি আর সমৃদ্ধ লাইব্রেরি। আবরার পরিবারের তিনটি প্রতিষ্ঠান এই চারটি কাজ এক জায়গা থেকে করে দেয়।
Abrar IT Care · AIC
লিখিত নিয়ম টেকে তখনই, যখন প্রতিদিনের কাজে তা নিজে থেকে মানা হয়। হিসাব, ফলাফল, নোটিশ আর ভর্তির কাজ সফটওয়্যারে উঠলে নিয়ম ভাঙার সুযোগ কমে, সময়ও বাঁচে।
আরও: গ্রাফিক্স ডিজাইন · ভিডিও এডিটিং · অটোমেশন ড্যাশবোর্ড
WhatsApp: 01321-990066
শিশু সুরক্ষা আর সময়মতো উপস্থিতির নিয়ম কাগজে থাকলেই হয় না। চোখ রাখার আর প্রমাণ সংরক্ষণের ব্যবস্থাও লাগে।
WhatsApp: 01321-990044 · ক্যাশ অন ডেলিভারি
নতুন বছরে বই সময়মতো না এলে প্রথম মাসটাই হাতছাড়া হয়। শ্রেণিভিত্তিক তালিকা দিন, বাকিটা আমাদের।
WhatsApp: 01321-990077 · ক্যাশ অন ডেলিভারি
যেগুলো দরকার সেগুলোতে চাপ দিন। আমরা তিন সেবা মিলিয়ে একটা সমন্বিত পরিকল্পনা আর খরচের ধারণা জানাব।
ধাপ ৪ · Abrar IT Care (AIC)
নিয়ম লেখা হলে প্রতিষ্ঠান গোছানো হয়। কিন্তু অভিভাবক যদি আপনাকে অনলাইনে খুঁজে না পান, ভর্তি বাড়বে না। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য AIC-এর সেবাগুলো এখানে চার ধাপে সহজ করে সাজানো। প্রতিটির সাথে বইয়ের যে অধ্যায়ের মিল আছে, সেটাও দেওয়া আছে।
টাকা খরচের আগে স্ট্র্যাটেজি। আগে বের করা হবে ভর্তি কোথায় আটকে আছে, তারপর ৯০ দিনের পরিকল্পনা।
আপনি এখন কোথায় আছেন আর কোথায় যেতে চান, তা নিয়ে সৎ প্রথম মতামত।
ওয়েবসাইট, পেজ, বিজ্ঞাপন আর ট্র্যাকিং দেখে বলে দেওয়া হবে কোথায় ভর্তির আগ্রহ হারিয়ে যাচ্ছে।
পুরো ফানেলের অডিট, গ্রোথ স্কোর আর ৯০ দিনের লিখিত রোডম্যাপ।
কোন শ্রেণির জন্য কোন অভিভাবকের কাছে কোন বার্তা যাবে, বাজেট আর সময়সূচিসহ।
বিজ্ঞাপনে টাকা দেওয়ার আগে যা তৈরি থাকা দরকার: পরিচিতি, ওয়েবসাইট আর ট্র্যাকিং।
লোগো, রঙ আর ভাষা, যাতে মূল্যবোধ দেখা যায়, শুধু দেয়ালে লেখা না থাকে।
আর্থিক হিসাব ও সংরক্ষণ, স্বয়ংক্রিয় ফলাফল, সার্টিফিকেট, হাজিরা আর অভিভাবক নোটিফিকেশন, সব এক জায়গায়।
অনলাইন ক্লাস, ভিডিও লেসন, হোমওয়ার্ক আর কুইজ, শিক্ষার্থীর অগ্রগতির রিপোর্টসহ।
ফোনে দ্রুত খোলে, ভর্তির তথ্য, ফি তফসিল আর নোটিশ এক জায়গায়।
শুধু ভর্তির জন্য আলাদা একটি পেজ, অনলাইন ফরম আর WhatsApp বোতামসহ।
GA4, Meta Pixel আর Conversions API, যাতে বোঝা যায় কোন বিজ্ঞাপন থেকে ভর্তি আসছে।
সঠিক অভিভাবকদের কাছে পৌঁছানো, আর তাঁদের আগ্রহকে ভর্তিতে রূপ দেওয়া।
এলাকাভিত্তিক বিজ্ঞাপন, ফলাফল মাপা হবে লাইক দিয়ে নয়, ভর্তির আগ্রহ দিয়ে।
মাসিক কনটেন্ট প্ল্যান, রিল আর ডিজাইন। শিশুর ছবি দেওয়া হবে সম্মতি আর সুরক্ষার নিয়ম মেনে।
SEO আর Google Business Profile, যাতে “কাছের মাদরাসা” খুঁজলে আপনার প্রতিষ্ঠান আসে।
সঠিক প্রার্থীর কাছে বিজ্ঞপ্তি পৌঁছানো, আবেদন সংগ্রহ সহজ করা।
রুটিন কাজ অটোমেশনে দিন, যাতে আপনার টিম শিক্ষার্থীদের পেছনে বেশি সময় দিতে পারে।
WhatsApp-এ নিজে থেকেই ফি রিমাইন্ডার, নোটিশ আর ফলাফল যায়। কে পড়েছেন তার হিসাবও থাকে।
আপনার নিজের নীতিমালা আর SOP থেকে কর্মীদের প্রশ্নের উত্তর দেয়, কোন বিধান থেকে উত্তর এল তাও দেখায়।
ভর্তি, বকেয়া ফি আর অভিযোগের হিসাব এক পাতায়, প্রতি সপ্তাহে।
অফিস আর শিক্ষকদের জন্য ChatGPT, Claude আর Gemini ব্যবহারের নিরাপদ ও কাজের পদ্ধতি।
একটা মেসেজই যথেষ্ট। প্রস্তুতি লাগবে না।
সংক্ষেপে উত্তর
এটা একটা লিখিত নিয়মের বই, যেখানে মাদরাসা, স্কুল বা কোচিংয়ের প্রতিটি কাজ কে করবেন, কখন করবেন, কোন ফরমে করবেন আর কে অনুমোদন দেবেন তা স্পষ্ট করে লেখা থাকে। পরিচালনা কমিটি অনুমোদন দিলে এটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আইনের মতো কাজ করে।
নিয়ম কয়েকজন মানুষের স্মৃতিতে থাকলে তাঁরা চলে গেলে কাজ থেমে যায়, আর প্রতিটি সিদ্ধান্তে তর্ক হয়। লিখিত নীতিমালা থাকলে ভর্তি, ফি, হিসাব, শিক্ষক নিয়োগ আর শিশু সুরক্ষায় একই নিয়ম সবার জন্য চলে, অভিভাবকের আস্থা বাড়ে, আর পরিদর্শনের সময় প্রমাণ হাতের কাছে থাকে।
অন্তত ছয়টি জিনিস: কোডসহ বিধান, দায়িত্বের ছক (RACI), ধাপে ধাপে কাজের পদ্ধতি (SOP), পূরণযোগ্য ফরম ও রেজিস্টার, অগ্রগতি মাপার সূচক (KPI), আর ঝুঁকি ও সংশোধনের ব্যবস্থা। এই বইয়ের ১৬টি অধ্যায়ের প্রতিটি এই গঠনেই লেখা।
প্রথম ৩০ দিনে তিনটি অধ্যায় দিয়ে শুরু করুন: হিসাব, ভর্তি ও ফি, আর শিশু সুরক্ষা। এই তিন জায়গায় ভুলের ক্ষতি সবচেয়ে বড়। তারপর ৯০ দিনের মধ্যে বাকি অধ্যায় কমিটিতে অনুমোদন, প্রথম অভ্যন্তরীণ অডিট আর KPI-এর বেসলাইন।
পরিভাষা
কমিটির সভায়, পরিদর্শনে বা প্রশিক্ষণে এই শব্দগুলো বারবার আসে। সহজ বাংলায় অর্থ দেওয়া হলো।
কী করা যাবে আর কী যাবে না, তার লিখিত ও অনুমোদিত নিয়ম। প্রতিটি বিধানের একটি কোড থাকে।
একটি কাজ ধাপে ধাপে কীভাবে হবে, তার লিখিত পদ্ধতি, যাতে যে-ই করুক একইভাবে হয়।
দায়িত্বের ছক: কে করবেন (R), কে চূড়ান্ত দায়ী (A), কার পরামর্শ লাগবে (C), কাকে জানাতে হবে (I)।
অগ্রগতি মাপার সূচক, যেমন আসন পূরণের হার বা অভিযোগ নিষ্পত্তির সময়, লক্ষ্যমান আর সতর্কসীমাসহ।
কোন নথির কোন সংস্করণ চালু, কে অনুমোদন দিয়েছেন আর পুরোনো কপি কোথায়, তার হিসাব রাখার ব্যবস্থা।
প্রতিষ্ঠানের নিজের দল দিয়ে নিয়মিত যাচাই: নিয়ম মানা হচ্ছে কি না, প্রমাণ আছে কি না।
সংশোধনী ও প্রতিরোধমূলক ব্যবস্থা: সমস্যার মূল কারণ খুঁজে ঠিক করা, যাতে একই ভুল আর না হয়।
পরিকল্পনা, বাস্তবায়ন, যাচাই আর সংশোধনের চক্র। প্রতি বছর একবার পুরো চক্র ঘোরানোই মান উন্নয়নের মূল কথা।
Shikkha Protishthan Porichalonar Nitimala (Educational Institution Policy Manual) is a 540-page Bangla policy and SOP manual for madrasahs, schools and coaching centres in Bangladesh, written by Abu Talib, a senior teacher and academic and administrative coordinator at Madrasatul Hadith, Dhaka, since 2010, and founder of Abrar Academy and Abrar IT Care.
It contains 16 chapters, 721 coded clauses, 68 standard operating procedures and 100 ready-to-use forms, covering governance, office administration, teacher recruitment, payroll, accounts, admission and fees, academics, examinations, discipline, parent relations, library and ICT, child protection and quality assurance. Each chapter follows the same structure: policy, RACI, SOP, records, KPI, and risk and improvement.
The complete manual can be read free online after a short form (online reading only, no download). Two download packages, paid in advance by bKash or Nagad to 01321990066: the PDF only for BDT 499, or the full bundle (PDF, editable Word, 100 forms, a framework guide, a documentation guideline and a free consultation), regularly BDT 999 and currently BDT 799.
The same family serves the whole institution: Abrar IT Care builds websites, brand identity, graphics, video and admission marketing, and sets up school management software: finance and records, automatic result processing, certificates, attendance, parent notifications and an LMS (WhatsApp 01321-990066); Abrar Bazar supplies CCTV camera setup, digital attendance machines and computers (01321-990044); and Boi Vubon (boivubon.com) supplies all kinds of books, from academic textbooks and reference books to Quran, tafsir, Islamic and children’s books, at fair prices with cash on delivery (01321-990077).
প্রশ্নোত্তর
শুরু করুন
প্রথম ধাপ ফ্রি, সময় লাগবে মাত্র ২ মিনিট। বইটি সংগ্রহ বা ডাউনলোড করতে যোগাযোগ করুন: 01321990066 (WhatsApp)
Abrar Academy Assistant
Online · instant answers · সবসময় পাশে