১০০ সহিহ দুআ: কভার কার্ড ও দুআ-কার্ডের নমুনা — আজকের আমল, Abrar Academy

১০০ সহিহ দুআ: প্রতিদিনের সঙ্গী — ট্র্যাকার, রিমাইন্ডার ও শেয়ার

Ajker Amal2 min read

Share · শেয়ার করুন

দিনের প্রতিটি মোড়ের জন্য রাসূলুল্লাহ ﷺ একটি করে দুআ রেখে গেছেন: ঘুম ভাঙার পর, ঘর থেকে বের হওয়ার সময়, নামাজের পর, বিপদে, খাওয়ার শেষে, ঘুমানোর আগে। সমস্যা হলো, এত দুআ একসাথে মনে রাখা কঠিন, আর অনেক সময় বুঝতেই পারি না কোনটি সহিহ, কোনটি নয়।

তাই এখানে ১০০টি দুআ বাছাই করা হয়েছে তিনটি মানদণ্ডে: (১) কুরআন বা সহিহ/হাসান হাদিসে প্রমাণিত, (২) ছোট বা দৈনন্দিন প্রয়োজনের, (৩) যার ফজিলত হাদিসে এসেছে। আরবি পাঠ নেওয়া হয়েছে হিসনুল মুসলিমের অফিসিয়াল পাঠ ও quran.com থেকে। হিসনুল মুসলিমের যে বর্ণনাগুলো মুহাদ্দিসরা দুর্বল বলেছেন (যেমন সকালের “আসবাহতু উশহিদুকা”, “মা আসবাহা বি মিন নি’মাহ”, “হাসবিয়াল্লাহ ৭ বার”, “রাদিতু বিল্লাহ ৩ বার”, ইফতারের “বিরাহমাতিকাল্লাতি…”), সেগুলো এখানে রাখা হয়নি।

কীভাবে ব্যবহার করবেন

  1. ★ দৈনিক তালিকা: প্রতিদিন যে দুআগুলো পড়তে চান, তারকা চিহ্ন দিয়ে নিজের তালিকা বানান (শুরুতে ১৪টি জরুরি দুআ দেওয়া আছে)।
  2. পড়েছি ✓: পড়া হলে টিক দিন। ওপরের বৃত্তে আজকের অগ্রগতি, আর পরপর কত দিন পড়লেন (স্ট্রিক) দেখা যাবে।
  3. রিমাইন্ডার: সকাল, সন্ধ্যা আর ঘুমের আগের সময় বেছে ফোনের ক্যালেন্ডারে যোগ করুন।
  4. শেয়ার: প্রতিটি দুআর নিজস্ব লিংক আছে। পরিবার আর বন্ধুদের পাঠান; যে শিখে আমল করবে, আপনিও তার সওয়াবের অংশ পাবেন, ইনশাআল্লাহ।

মনে রাখবেন: টিক, গণনা আর স্ট্রিক শুধু অভ্যাস গড়ার সহায়ক, কোনো নতুন আমল নয়। প্রতিটি দুআর সময় ও সংখ্যা তার নিজের হাদিস অনুযায়ী। বাংলা উচ্চারণ শুধু সহায়ক; সঠিক উচ্চারণ একজন যোগ্য পাঠকের কাছে শুনে শিখুন।

⬇ ১০০টি দুআ-কার্ড PDF ডাউনলোড (প্রিন্টযোগ্য)

আমার দুআ ট্র্যাকার শুধু এই ডিভাইসে সংরক্ষিত · প্রতিদিন নতুন

০আজ পড়েছি
০দিনের স্ট্রিক
০মোট পাঠ

প্রতিদিনের রিমাইন্ডার

সময় বেছে নিন। ক্যালেন্ডার ফাইল খুললে আপনার ফোনের ক্যালেন্ডার প্রতিদিন মনে করিয়ে দেবে। কোনো তথ্য আমাদের কাছে আসে না।

প্রশ্ন, পরামর্শ বা কোর্সের তথ্য? WhatsApp করুন: 01321990066

সাধারণ প্রশ্ন

এই ১০০টি দুআ কীভাবে বাছাই করা হয়েছে?

কুরআন এবং সহিহ বা হাসান হাদিসে প্রমাণিত দুআ থেকে, যেগুলো ছোট, প্রতিদিন প্রয়োজন এবং যেগুলোর ফজিলত হাদিসে এসেছে। আরবি পাঠ হিসনুল মুসলিম ও quran.com থেকে নেওয়া; দুর্বল বলে পরিচিত বর্ণনাগুলো বাদ দেওয়া হয়েছে।

ট্র্যাকারের তথ্য কোথায় থাকে?

শুধু আপনার নিজের ব্রাউজারে (এই ডিভাইসে)। কোনো অ্যাকাউন্ট লাগে না, কোনো তথ্য আমাদের কাছে আসে না। ব্রাউজারের ডেটা মুছলে হিসাবও মুছে যাবে।

রিমাইন্ডার কীভাবে কাজ করে?

'রিমাইন্ডার সেট করুন' থেকে সময় বেছে ক্যালেন্ডার ফাইল (.ics) নিন বা Google Calendar-এ যোগ করুন। আপনার ফোনের ক্যালেন্ডার প্রতিদিন সেই সময়ে মনে করিয়ে দেবে।

দৈনিক তালিকা বা গণনা কি নতুন কোনো আমল?

না। এটি শুধু অভ্যাস গড়ার সহায়ক। প্রতিটি দুআর সময় ও সংখ্যা তার নিজের হাদিস অনুযায়ী; এর বাইরে কোনো সংখ্যা বা ফজিলত যোগ করা হয়নি।

তথ্যসূত্র ও যাচাই

আরবি পাঠ: হিসনুল মুসলিম (সংকলক: সাঈদ ইবনে আলী ইবনে ওয়াহফ আল-কাহতানি রহ.; hisnmuslim.com-এর অফিসিয়াল পাঠ) ও কুরআনের আয়াত quran.com (Uthmani) থেকে। প্রতিটি দুআর সঙ্গে মূল হাদিসগ্রন্থের নম্বর ও হাদিসের মান দেওয়া আছে; বুখারি-মুসলিমের বাইরের হাদিসে আলবানি রহ.-এর রায় উল্লেখ করা হয়েছে। সহায়ক বাংলা বই: শাইখ ইবনে বায রহ., ফরয নামায পরবর্তী যিক্‌রসমূহ; শহীদুল্লাহ খান মাদানী, মাসনূন সালাত ও দু'আ শিক্ষা; আবদুল হামীদ আল-মাদানী, সালাতে মুবাশশির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *